FAQ
INFORMATION QUESTIONS
FREQUENTLY ASKED QUESTIONS
আপনাদের কি হোম ডেলিভারি সুবিধা রয়েছে ?
জি, আমাদের সকল পণ্য হোম ডেলিভারি সুবিধার আওতাধীন।
ঢাকা শহরে ভিতরে ১ম কেজির জন্য ৭০ টাকা ও পরবর্তী প্রতি কেজির জন্য ২০ টাকা করে হোম ডেলিভারি খরচ মূল পণ্যের দামের সাথে যুক্ত হবে।
ঢাকা শহরে বাহিরে সারা বাংলাদেশে ১ম কেজির জন্য ১৩০ টাকা ও পরবর্তী প্রতি কেজির জন্য ২০ টাকা করে হোম ডেলিভারি খরচ মূল পণ্যের দামের সাথে যুক্ত হবে।
এছাড়া পণ্যের পরিমাণভেদে কুরিয়ারের মাধ্যমে পণ্য ডেলিভারি করা হয়। চার্জ সাধারণত ১৬০-২০০ টাকা হয়ে থাকে।
আপনারা কত দিনের মধ্যে পণ্য ডেলিভারি দিয়ে থাকেন?
আমরা সাধারণত ঢাকা শহর এর মধ্যে ১-৩ পূর্ণ কার্যদিবস এর মধ্যে পণ্য ডেলিভারি দিয়ে থাকি। তবে ঢাকার বাইরে হলে ২-৫ পূর্ণ কার্যদিবস এর মধ্যে পণ্য ডেলিভারি দিয়ে থাকি।
আপনারা কি ক্যাশ অন ডেলিভারি (COD) তে পণ্য ডেলিভারি দিয়ে থাকেন?
জি, আমরা COD বা ক্যাশ অন ডেলিভারি তে সারা বাংলাদেশে সরাসরি পণ্য ডেলিভারি দিতে থাকি, সেক্ষেত্রে আপনি পণ্য হাতে পেয়ে পেমেন্ট করার সুবিধা পাবেন।
আপনারা কি ত্রুটিযুক্ত পণ্য ফেরত নিয়ে থাকেন?
হ্যাঁ আমরা পরিবহন বা অন্য কোন কারনে পণ্য ত্রুটিযুক্ত হলে পণ্যটি ফেরত নিয়ে থাকি। সেক্ষেত্রে- পণ্যটি হাতে পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আমাদেরকে জানাতে হবে। সাত দিনের মধ্যে পণ্যটি আমাদের ঠিকানায় পৌঁছাতে হবে।
আমি কি দেশের বাইরে থেকে পণ্য অর্ডার করতে পারব?
হ্যাঁ, পারবেন। সেক্ষেত্রে ডেলিভারীর ঠিকানা অবশ্যই বাংলাদেশের অভ্যন্তরে হতে হবে।











